নাটোরে দু’পক্ষের গোলাগুলিতে একজন নিহত

আজিজুল ইসলাম ঝাড়ু
এখন জনপদে
অপরাধ
1

নাটোরের লালপুরের সীমান্তবর্তী হবিরচরে বালু মহাল নিয়ে দ্বন্দ্বে কাকন ও বেলাল গ্রুপের গোলাগুলিতে আজিজুল ইসলাম ঝাড়ু নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল (সোমবার, ৯ জুন) বিকেলে উপজেলার চরজাজিরার পদ্মা নদীতে স্পিডবোটের ভেতর থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘ভোরে সীমান্তবর্তী হবিরচরে কাকন ও বেলাল বাহিনীর মধ্যে বালু মহাল নিয়ে দুই গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে আজিজুল ইসলাম ঝড়ু নামে কাকন বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়। পরে লালপুর থানাধীন চর জাজিরা এলাকায় পদ্মানদীর কিনারায় স্পিডবোটের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।’

এই ঘটনায় লালপুর থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। নিহত আজিজুল বাগাতিপাড়া উপজেলার পাবনাপাড়া এলাকার বাসিন্দা।

এসএস