আজ (সোমবার, ২৬ অক্টোবর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, দুর্বৃত্তরা বিদ্যালয় দু’টির বিভিন্ন কক্ষের আলমারির তালা ভেঙে মালামাল ল্যাপটপ, নগদ টাকা ও সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে যায়।
এই ঘটনায় মওলানা কসিমুদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আলম জানান, দুর্বৃত্তরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ, শিক্ষক কমন রুম, অফিস কক্ষ ও লাইব্রেরিসহ বিভিন্ন কক্ষে প্রবেশ করে আলমারির তালা ভেঙে মালামাল তিনটি ল্যাপটপ ও নগদ ২৮ হাজার টাকা চুরি হয়েছে। বিদ্যালয়টির মোট ১০টি আলমারি ভাঙচুর করা হয়েছে।
আরও পড়ুন:
অন্যদিকে ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও কয়েকটি আলমারি ভেঙে সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিন ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চুরির ঘটনা ঘটেছে।
এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুই শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনার খবর পেয়ে পাবনা সদর থানার এএসআই আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।





