আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রতিদিনের মতো গতকাল (বুধবার, ২৫ জুন) রাতে সুনামগঞ্জ সদর থানার সামনে জেল রোড এলাকার দোকানপাট বন্ধ করে বাসায় চলে যান ব্যবসায়ীরা।
কিন্তু সকালেই থানার সামনে জেল রোড এলাকায় অবস্থিত বিজয় স্টোর এবং এ. হান্নান চৌধুরী স্টোরে থালা ভেঙে চুরির ঘটনা ঘটে। পরে সকালের দিকে জেল রোড এলাকায় ওই দোকানের পাশে থাকা অন্য ব্যবসায়ীরা দু’টি প্রতিষ্ঠানের তালা ভাঙা দেখে দোকানের মালিকদের কল দিলে তারা তাৎক্ষণিক দোকানে আসেন এবং খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখানে নিয়োজিত থাকা পাহারাদারকে আটক করা হয়।
আরও পড়ুন:
চুরির বিষয়ে বিজয় স্টোর এর মালিক বিপুল দাশ বলেন, ‘প্রতিদিনের মতো রাত ১২টার পর দোকান বন্ধ করে বাসায় চলে যাই। এরপর পাহারাদার মার্কেটে পাহারায় নিয়োজিত থাকে। সকালে খবর পাই তালা ভেঙে দোকান চুরি হয়েছে।’
তিনি বলেন, ‘দোকানের ক্যাশ বাক্স থেকে ১৯ হাজার এবং একটি বাক্সে রাখা সঞ্চয়ের প্রায় ৪৩ হাজার টাকাসহ স্বর্ণালংকার এবং জরুরি কাগজপত্র নিয়ে গেছে চোরেরা। তবে দোকান চুরির ঘটনায় তিনি মার্কেটের পাহাদারকে সন্দেহ করেন।’
একইভাবে আরেক প্রতিষ্ঠানে চুরি হওয়া এ. হান্নান চৌধুরী স্টোরের মালিকও এই ঘটনায় পাহারাদারের সম্পৃক্ততা রয়েছে বলে জানান। পরে এই ওই পাহারাদারকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রতন শেখ বলেন, ‘চুরি হওয়া দোকানিরা এখনও থানায় অভিযোগ জানায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’





