তিনি বলেন, ‘বৃদ্ধা ববির কাছে টাকা থাকা টাকা লুট করতেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় নরসিংদী থেকে তিনজন ও ব্রাহ্মণবাড়িয়া থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
গ্রেপ্তারকৃতরা হলেন— ইলিয়াস, সাকিব, বেলাল, দীন ইসলাম ও রিফাত। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া ঘটনার সঙ্গে জড়িত বাকিদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।





