যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

অভিযানে জব্দ চোরাচালানি পণ্য
এখন জনপদে
অপরাধ
0

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১০ লাখ টাকার বেশি মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (শনিবার, ১১ জুলাই) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পরিচালিত চোরাচালান বিরোধী অভিযানে জব্দ করা হয় ৬৪টি ভারতীয় শাড়ি, ৬ কেজি জিরা, ১০৭ কেজি ফুসকা, ৭ কেজি কিসমিস, ৫ প্যাকেট সনপাপড়ি, ৭২টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ৩ হাজার ৮৩৪টি চকলেট এবং ৮১১টি কসমেটিকস সামগ্রী।

আরও পড়ুন:

বিজিবি জানায়, উদ্ধার হওয়া এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৪৭ হাজার ৬৯০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে চোরাচালান রোধে বিজিবি কার্যকর ভূমিকা পালন করছে।’

এফএস