গতকাল (মঙ্গলবার, ১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-১১, সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গ্রেপ্তারকৃতের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মো. আনন্দ ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার মৃত নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় বসবাস করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পেরেছে, আনন্দ দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত ছিলেন।
র্যাব আরও জানায়, অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।





