সাভার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিনা গ্রেপ্তার

মানিকগঞ্জ
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিনা
এখন জনপদে
অপরাধ
0

মানিকগঞ্জের হরিরামপুরে রিকশাচালক ইদ্রিস আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিনা আক্তারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (বুধবার, ৫ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন। এর আগে, মঙ্গলবার মধ্যরাতে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা কোমেলা বেগমের করা মামলায় ২০১৬ সালে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সেলিনা আক্তার ও নজরুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন।

রায়ের পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকা ও বিদেশে পালিয়ে ছিলেন সেলিনা। এর আগে, ২০২২ সালের ৩০ জুলাই মামলার অপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে সাভার থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, ‘আদালতের রায় ঘোষণার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যান। সেলিনা আক্তার দীর্ঘ দিন ছদ্মবেশ ধারণ করে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে বিদেশেও আত্মগোপনে ছিলেন। তাকে মঙ্গলবার মধ্যরাতে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

এএইচ