ভারতে পাচারের সময় বেনাপোল কাস্টমসে স্বর্ণবারসহ পাসপোর্টধারী আটক

বেনাপোল কাস্টমসে স্বর্ণবারসহ আটক
এখন জনপদে
অপরাধ
0

ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস থেকে দু’টি স্বর্ণবারসহ বাংলাদেশি এক পাসপোর্টধারীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা সদস্যরা।

আজ (বুধবার, ৫ আগস্ট) বিকালে যাত্রীর শরীর তল্লাশি করে এই স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক স্বর্ণপাচারকারী মোবারক হোসেন মুন্সিগঞ্জ সদর এলাকার তাজুউদ্দীনের ছেলে।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা শাখার সহকারী কমিশনার সাজিদ মাহাদুদ কৌশিক জানান, ভারতে যাওয়ার সময় ওই যাত্রীর আচার-আচরণ ও চলাফেরা সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা করা হয়।

আরও পড়ুন:

এসময় তার কাছে স্বর্ণ থাকার কথা স্বীকার করে। পরে তার প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম ওজনের দু’টি স্বর্ণবার পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক ২২ লাখ টাকা।

পরে তার শরীরের ভেতর আরও স্বর্ণ আছে কি না এক্সরে করা হয়। কিন্তু পাওয়া যায়নি। আটক পাসপোর্টধারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা করা হবে বলে জানান সাজিদ মাহাদুদ কৌশিক।

এদিকে বেনাপোল চেকপোস্টে স্বর্ণপাচার প্রতিরোধে অত্যাধুনিক ব্যবস্থা না থাকায় অধিকাংশ চালান ঢুকে পড়ছে ওপারে। পরবর্তীতে আটক হচ্ছে ভারতীয় কাস্টমসে।

এসএস