শাহজালাল বিমানবন্দরে স্বর্ণালংকারসহ প্রায় ৫৬ লাখ টাকার পণ্য জব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
অপরাধ
0

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টুন সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিম এবং ৫টি বিভিন্ন মডেলের মোবাইলফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফট। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।

আজ (রোববার, ৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিআইআইডি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আগত একটি ফ্লাইটের যাত্রী মেহেদী হাসানের ব্যাগেজ তল্লাশি করে ১৪৯ কার্টুন সিগারেট ও ৪০ কেজি গৌরি ক্রিম উদ্ধার করা হয়। একই ফ্লাইটের অপর যাত্রী মোহাম্মদ আব্দুল কাইয়ুমের ব্যাগেজ তল্লাশিতে পাওয়া যায় ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১০ কার্টুন সিগারেট এবং ৩ কেজি গৌরি ক্রিম।

আরও পড়ুন:

অন্যদিকে দিল্লি থেকে আগত একটি ফ্লাইটের যাত্রী মোহাম্মদ নওয়াজ শরীফের ব্যাগেজ তল্লাশি করে ৭০ কেজি গৌরি ক্রিম ও ৪টি স্মার্টফোন আটক করা হয়।

জানানো হয়, সি-শিফটের অভিযানে সর্বমোট ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টুন সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিম এবং ৫টি মোবাইলফোন জব্দ করা হয়েছে। এসব পণ্যের সম্মিলিত আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।

এসএইচ