গুলশান থানা সূত্রে জানা যায়, গতকাল (বুধবার, ১৯ আগস্ট) রাত ৮ টা ৩০ ঘটিকা থেকে রাত ৯ টা ৩০ ঘটিকা পর্যন্ত গুলশান থানা পুলিশের পৃথক অভিযানে গুলশান থানাধীন রোড নং-২৪ -এ অবস্থিত ‘গুলশান ওয়ান সেলুন’ এবং রোড নং-৯৯ -এ অবস্থিত ‘হট স্টোন স্পা’ নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় ২৪ জন পুরুষ ও ২৯ জন নারীসহ মোট ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়।
ওসি দাউদ হোসেন বলেন, ‘গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেয়া হবে না। এ ধরনের অভিযোগের বিষয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’





