প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

বিদিশা এরশাদ
অপরাধ
1

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ২৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।

পুলিশ জানায়, একটি প্রতারণা মামলায় বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছিল। ওই মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ওসি দাউদ হোসেন বলেন, ‘আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

এসএস