আটক ব্যক্তির নাম; মাসুদুর রহমান (৩৪)। গতকাল (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) আনসার সদস্যরা তাকে আটক করে বনানী থানার পুলিশের কাছে হস্তান্তর করেন। রাতে আনসার বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আনসার কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, গত দুই দিন ধরে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রশাসনিক কর্মকর্তার একটি ফাইলে স্বাক্ষর করানোর জন্য চাপ দিয়ে আসছিলেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তিনি ওই কর্মকর্তার ব্যক্তিগত সহকারীকে (পিএস) হুমকি দেন। এ সময় তিনি ওই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ‘রিপোর্ট’ থাকার কথা বলে দেখে নেয়ার হুমকি দেন।
আরও পড়ুন:
সেখানে কর্তব্যরত আনসার সদস্যরা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির মুখোমুখি হন। তার পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদে কথাবার্তা সন্দেহজনক ও প্রতারণামূলক মনে হলে আনসার সদস্যরা তাকে আটক করে বনানী থানায় খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এলে ভুয়া পরিচয়দানকারী ওই প্রতারককে তাদের হাতে সোপর্দ করা হয়।
পিসি মো. সাহাবউদ্দীনের নেতৃত্বে এই প্রতারককে আটক ও জিজ্ঞাসাবাদে অংশ নেন এপিসি জালাল উদ্দীন, আনসার মনিরুল ইসলাম ও আনসার শ্রী পূর্ণ রায়। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





