
আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও সুসংগঠিত, গতিশীল ও আধুনিক আইনি কাঠামোর আওতায় আনতে বিদ্যমান তিনটি পৃথক আইনকে একীভূত করে একটি সমন্বিত ও একক ‘আনসার বাহিনী আইন’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ডিজিএফআইয়ের ‘পিএস’ পরিচয়ে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতারণার চেষ্টা, আনসারের তৎপরতায় আটক
রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে নিজেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) ‘পিএস’ পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক প্রতিষ্ঠানটিতে দায়িত্বরত আনসার সদস্যরা।

টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় আনসার সদস্য নিহত
টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে হানিফ খান (৩৭) নামে সাময়িক বরখাস্তকৃত এক আনসার সদস্য নিহত হয়েছেন। গতকাল (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ লেবাননে ইসরাইলের স্থল ও বিমান হামলা; নিহত ৭
দক্ষিণ লেবাননে ইসরাইলি স্থল ও বিমান হামলা অব্যাহত রয়েছে। বিনত জবাইল শহর ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামে বাড়িঘর বিস্ফোরণে উড়িয়ে দিচ্ছে ইসরাইলি সেনারা। পাশাপাশি নাবাতিয়া জেলার আনসার শহরে বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ ও নাগরিক প্রতিরক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন
দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবি সঙ্গে যুক্ত হয়েছে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যরা। আজ (সোমবার, ৮ জুন) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী
দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে জানানো শুভেচ্ছাবার্তায় তিনি এ কথা জানান।

অবাধ-সুষ্ঠু নির্বাচনে টাঙ্গাইলে কঠোর অবস্থানে যৌথবাহিনী
এবারের জাতীয় নির্বাচনে টাঙ্গাইলের ১২টি উপজেলার ৮টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনগুলোর প্রতিটি কেন্দ্রে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে ব্যাপক প্রস্তুতি ও কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শান্তি-শৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ২ আনসার সদস্য স্থায়ীভাবে বহিষ্কার
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্য শাহাদত হোসেন ও আবু সাঈদকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান।

নির্বাচন প্রস্তুতি, প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে আনসার-ভিডিপির সঙ্গে ইইউ’র বৈঠক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি, সক্ষমতা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গ্রাহকের নামে ঋণ জালিয়াতির মামলায় আনসার-ভিডিপি ব্যাংক ব্যবস্থাপক আলমগীর গ্রেপ্তার
নোয়াখালীতে নামে-বেনামে ঋণ দেয়ার কথা উল্লেখ করে ১০ কোটির টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়া আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় চট্রগ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিমানবন্দরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত আনসার সদস্যকে স্থায়ী বহিষ্কার
বিমানবন্দরে দায়িত্ব পালনকালে এক অঙ্গীভূত আনসার সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় দ্রুততম প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। অভিযুক্ত সদস্যকে ঘটনাস্থলেই আটক করে পরবর্তীতে স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।

ভোটকেন্দ্রে আনসার সদস্যরা প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবে: মহাপরিচালক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) পূর্ণ প্রস্তুতি রয়েছে। এবারের নির্বাচনে ৬ লাখ আনসার সদস্য মাঠে থাকবে। তারা ভোটকেন্দ্রে প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবে। একইসঙ্গে তারা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় করবে।