নাশকতা ঠেকাতে ঢাকায় নিরাপত্তা জোরদার; দুই শতাধিক চেকপোস্টে তল্লাশি

চেকপোস্টে
দেশে এখন
অপরাধ
0

নাশকতা ঠেকাতে রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকার প্রবেশপথসহ প্রায় দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে চালানো হচ্ছে তল্লাশি। এসব চেকপোস্ট পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুনের ঘটনায় এবং রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্দেহভাজন ব্যক্তি, মোটরসাইকেল, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনে জোরদার তল্লাশি চালাচ্ছে নিরাপত্তায় রক্ষায় কর্মীরা।

এদিকে, গতকাল (শনিবার, ১৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি জানিয়েছে, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর থেকে শুক্রবারে ককটেল বিস্ফোরণ ও বাস পোড়ানো ঘটনায় মোট ১৮০ জনকে আটক করেছে পুলিশ। হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায়ও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেআর