মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক, পুলিশের গাড়িতে ইট-পাটকেল

স্থানীয়দের ভিড় ও অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক
এখন জনপদে
অপরাধ
1

কুষ্টিয়ার দৌলতপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে আশিকুল্লাহ নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসাটি ঘেরাও করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অভিযুক্ত শিক্ষককে থানায় নেয়ার সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে উত্তেজিত জনতা।

আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) দুপুরে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মারকাজুল সুন্নাহ মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, কোরআন শিক্ষার কথা বলে ওই ছাত্রকে নিজের কক্ষে নিয়ে জোরপূর্বক বলাৎকার করেন শিক্ষক আশিকুল্লাহ। একই সঙ্গে বিষয়টি কাউকে না জানাতে ছাত্রটিকে ভয়ভীতি দেখানো হয়। পরে ছাত্রটি পরিবারের সদস্যদের কাছে ঘটনা জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:

এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসাটি ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নেয়ার চেষ্টা করে। এসময় উত্তেজিত জনতা পুলিশের টহল পিকআপ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে নিরাপদে থানায় নিয়ে যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে শিক্ষককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ভুক্তভোগীকে পাওয়ার পর জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এসএইচ