শহিদ বুদ্ধিজীবী পরিবারের জমি দখলের অভিযোগ সাবেক ডিসিসহ ৪ জনের বিরুদ্ধে দুদুকের চিঠি

দুর্নীতি দমন কমিশন
দেশে এখন
অপরাধ
0

শহিদ বুদ্ধিজীবী এ কে এম শামসুল হক খানের পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওয়ারী জোনের সাবেক ডিসি ইব্রাহিম খানসহ চারজনের সম্পদের খোঁজে ভূমি অফিস ও দেশের আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুদক।

অন্যরা হলেন- বংশাল থানার সাবেক ওসি শাহিদুর রহমান, শেখ জাবেদ উদ্দিন ও মিরাজ মো. জাকির উদ্দিন।

দুদকের অভিযোগ, তারা ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন এবং হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

সংস্থাটির তথ্য বলছে, শহিদ এ কে এম শামসুল হক খানের পরিবারের সরকারি বরাদ্দকৃত জমি দখলের ঘটনা আলোচনায় আসলে ২০১৯ সালে দখলকারী শেখ জাবেদ উদ্দিন ও মিরাজ মো. জাকির উদ্দিনের বিরুদ্ধে ২ কোটি ৩ লাখ টাকার সম্পদ অবৈধ দখল ও নতুন স্থাপনা নির্মাণের প্রমাণ পায়।

পরবর্তীতে দুদকের চার্জশিটেও এই ঘটনার প্রমাণ মেলে এবং তাদের সম্পদ জব্দ করার সুপারিশ করা হয়।

এদিকে, তৎকালীন ডিসি ইব্রাহিম খান ও ওসি শাহিদুর রহমান সরাসরি জমি জোরপূর্বক দখল না করলেও তাঁদের ভূমিকা ছিল চরম প্রশ্নবিদ্ধ। এবার সেই পুলিশ কর্মকর্তা দুজনসহ জাবেদ ও জাকিরের অবৈধ সম্পদ খুঁজতে বিভিন্ন দফতরে নথিপত্র পাঠাচ্ছে দুদক।

এফএস