মোহাম্মদপুর ও তেজগাঁওসহ ছয় থানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬৪

গ্রেপ্তারের প্রতীকী
অপরাধ
0

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শনিবার, ২৮ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৭ নভেম্বর) তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ২২ জনকে মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তেজগাঁও থানায় ১২ জন, আদাবর থানায় ১০ জন, হাতিরঝিল থানায় ১০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন এবং শেরেবাংলা নগর থানায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

—বাসস

এএম