ঢাকেশ্বরী মন্দিরের সামনে হাতবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

ঢাকেশ্বরী মন্দিরের সামনে ঘটনাস্থল পরিদর্শন করছে বোম্ব ডিসপোজাল ইউনিট
অপরাধ
0

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের প্রধান ফটকের পাশ থেকে কয়েকটি হাতবোমাসহ মাহিন নামের এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কামরাঙ্গীরচর থানা শাখার সহসভাপতি বলে জানিয়েছে পুলিশ।

আজ (রোববার, ২৯ নভেম্বর) বিকেলে মন্দিরের প্রধান ফটকের পাশ থেকে তাকে আটক করা হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে মারধর করেন বলে জানা গেছে।

লালবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএম