‘হি ইজ অ্যান ইন্ডাস্ট্রি ইন হিমসেলফ’—শাকিব প্রসঙ্গে সিয়াম

শাকিব খান ও সিয়াম আহমেদ
বিনোদন
1

চিত্রনায়ক সিয়াম আহমেদ বলছেন, তিনি কারও বিকল্প বা কারও জায়গা নিতে নয়, বরং নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করতে কাজ করে যাচ্ছেন। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তার সিনেমা ‘রাক্ষস’-এর প্রচারণা ও প্রথম দিনের প্রতিক্রিয়ায় আজ (রোববার, ২২ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বাংলা চলচ্চিত্র অঙ্গনে শীর্ষস্থান দখলে রাখা শাকিব খানের প্রশংসা করে এসময় সিয়াম বলেন, ‘তিনি নিজেই একটি প্রতিষ্ঠান।’

অন্যদের সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে সিয়াম বেশ বিনয়ের সঙ্গে বলেন, ‘পৃথিবীতে কেউ কখনো কারও জায়গা নিতে পারে না। হি (যার সাথে তুলনা দেওয়া হচ্ছে) ইজ অ্যান ইন্ডাস্ট্রি ইন হিমসেলফ। তিনি এত বছর আমাদের অসাধারণ সব কাজ উপহার দিয়েছেন যে তার সাথে তুলনা আসাটাই আমার জন্য বড় প্রাপ্তি।’

ভক্ত ও দর্শকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘প্লিজ, এই তুলনাগুলো করবেন না। আমি কাজ করে যাচ্ছি যেন আমি ‘‘দ্য ভেরি নেক্সট সিয়াম আহমেদ’’ হতে পারি। আমি আমার সেই আইডেন্টিটি নিয়েই আপনাদের সামনে থাকতে চাই।’

ঈদের অন্যান্য সিনেমার সাথে প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন করা হলে সিয়াম জানান, তিনি কোনো প্রতিযোগিতায় বিশ্বাসী নন। বরং ঢালিউডের সব সিনেমা ভালো চললে দিনশেষে পুরো ইন্ডাস্ট্রিরই লাভ।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘ভক্তদের মধ্যে অনেক সময় উত্তেজনা দেখা যায়, কিন্তু আমাদের ভেতরটা ভিন্ন। যখন শুনি অন্য সিনেমাগুলোও হাউসফুল যাচ্ছে, আমরা একে অপরকে অভিনন্দন জানাই। আমরা মাঠে সবাই একসাথেই খেলি। এখানে কে জিতল বা হারল সেটার চেয়ে বড় বিষয় হলো—সিনেমা ইন্ডাস্ট্রি চাঙ্গা হচ্ছে।’

সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয়ের আগের সিনেমা ‘বরবাদ’-এর সাফল্যের কথা টেনে সিয়াম বলেন, ‘গত বছর একটি সিনেমা সাকসেসফুল হয়েছে দেখেই এ বছর আমি ‘রাক্ষস’ করতে পারছি। একইভাবে ‘রাক্ষস’ সফল হলে আগামী বছর আরও বড় কিছু হবে। এটি পুরো ইন্ডাস্ট্রির জন্য একটি প্লাস পয়েন্ট এবং আমাদের সবার উচিত এটি একসাথে উদযাপন করা।’

সিনেমাটির একটি বিশেষ সংলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় এসেছে। এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘গত বছর ‘‘জংলি’’ সিনেমার সময় দর্শকরা ইমোশনাল ছিল। কিন্তু এবার দর্শকরা আমাকে জড়িয়ে ধরে বলেছে— ‘‘ভাই, খায়া দিছেন!’’ সাধারণ মানুষ যখন কোনো সংলাপ আপন করে নেয়, তখন সেটা পপ কালচারে রূপ নেয়। আমি কেবল দর্শকদের সেই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি।’

অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা ‘রাক্ষস’-এ সিয়াম আহমেদকে একেবারে ভিন্ন এক লুকে দেখা যাচ্ছে। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়। ঈদের দিন (২১ মার্চ, গতকাল) প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আসু