হামের টিকা বিতরণে বিলম্ব ও অনিয়ম; তদন্তে ৩ সদস্যের কমিশন

টিকাকেন্দ্রের বাইরে অভিভাবকদের অপেক্ষা
স্বাস্থ্য
দেশে এখন
0

হামের টিকা সংগ্রহ ও বিতরণে অন্তর্বর্তী সরকারের বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার।

গতকাল (বুধবার, ৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, কমিশনের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমান।

অন্য দুই সদস্য হলেন, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।

এ কমিশন হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের দায়-দায়িত্বও নির্ধারণ করবে। উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত সরকারি হিসেবে হাম ও উপসর্গে উপসর্গে ১ হাজার ২৫৭ জনের প্রাণহানি হয়েছে।

এএইচ