শাকিব-খান
শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম ‘শারলিন খান’

শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম ‘শারলিন খান’

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কন্যাসন্তানের মা হওয়ার খবরটি নিজেই নিশ্চিত করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। ঢালিউড মেগাস্টার শাকিব খান ও বুবলীর ঘর আলো করে এলো নতুন অতিথি।

বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা দীর্ঘ করা—রামিসাকে নিয়ে শাকিব খানের পোস্ট

বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা দীর্ঘ করা—রামিসাকে নিয়ে শাকিব খানের পোস্ট

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন নায়ক শাকিব খান। ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা। আজ (বৃহস্পতিবার, ২১ মে) রাতে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া পোস্টে তিনি এ হতাশা প্রকাশ করেন।

শাকিবের ‘রকস্টার’ লুকে কত মার্কস দেবেন?

শাকিবের ‘রকস্টার’ লুকে কত মার্কস দেবেন?

কেউ লিখেছেন, ‘১৮ বছরের যুবক’; একজন ভক্ত লিখেছেন, ‘পানি যখন যেই পাত্রে রাখা হয়, সেই আকার ধারণ করে, তেমনি মেগাস্টার শাকিব খানকে যখন যেই লুক দেয়া হয়, সেই লুকেই পারফেক্ট আকার ধারণ করে।’ ‘মেগাস্টার কি মানুষ না অন্য কিছু, চোখের পলকে লুক চেঞ্জ করে ফেলে, আসলেই তিনি গড গিফটেড। শুধু গল্প ঠিকঠাক হলে আবার হবে এক প্রলয়।’ ‘এটা কী দেখলাম, ও মাই গুডনেস, অনলি কিং অব ঢালিউড।’ সেই সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা তো রয়েছেই— এগুলো প্রত্যেকটি কমেন্ট নায়ক শাকিব খানকে নিয়ে। ফেসবুক পোস্টটির পঞ্চাশ মিনিটে অন্তত সাড়ে ৮ হাজার কমেন্ট পড়ে।

‘হি ইজ অ্যান ইন্ডাস্ট্রি ইন হিমসেলফ’—শাকিব প্রসঙ্গে সিয়াম

‘হি ইজ অ্যান ইন্ডাস্ট্রি ইন হিমসেলফ’—শাকিব প্রসঙ্গে সিয়াম

চিত্রনায়ক সিয়াম আহমেদ বলছেন, তিনি কারও বিকল্প বা কারও জায়গা নিতে নয়, বরং নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করতে কাজ করে যাচ্ছেন। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তার সিনেমা ‘রাক্ষস’-এর প্রচারণা ও প্রথম দিনের প্রতিক্রিয়ায় আজ (রোববার, ২২ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বাংলা চলচ্চিত্র অঙ্গনে শীর্ষস্থান দখলে রাখা শাকিব খানের প্রশংসা করে এসময় সিয়াম বলেন, ‘তিনি নিজেই একটি প্রতিষ্ঠান।’

আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি: শাকিব খান

আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি: শাকিব খান

ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। গেল মাসের শেষের দিকে খবরটি প্রকাশ্যে আনেন অভিনেতার ছেলে মিরাজ মইন জয়। এরপর থেকে এই তারকা অভিনেতাকে নিয়ে উদ্বিগ্ন শিল্পী থেকে সাধারণ ভক্ত।

আপনার অনুপস্থিতি এখনও অবিশ্বাস্য: সালমান শাহের স্মরণে শাকিব খান

আপনার অনুপস্থিতি এখনও অবিশ্বাস্য: সালমান শাহের স্মরণে শাকিব খান

আজ ১৯ সেপ্টেম্বর, শুক্রবার। নব্বই দশকের ঢাকাই সিনেমার উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর জন্মদিন। ক্ষণিকের জন্য ইন্ডাস্ট্রিতে এসেছিলেন এই কিংবদন্তি; রাতারাতি হয়ে ওঠেন পর্দার স্টাইল আইকন। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে হঠাৎ নিভে যায় তার জীবনপ্রদীপ। তার অনুপস্থিতির তিন দশক পেরিয়ে গেলেও এখনও অমর হয়েই আছেন এই নায়ক; তাই তো এই মহান নায়ককে শ্রদ্ধাভরে স্মরণ করেন সকলে।

শহর চিনবে তার আসল নায়ক: শাকিবের ‘প্রিন্স’ সিনেমার মোশন পোস্টার উন্মোচন

শহর চিনবে তার আসল নায়ক: শাকিবের ‘প্রিন্স’ সিনেমার মোশন পোস্টার উন্মোচন

ছুটির দিনে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান চমক দিয়েছেন। ২০২৬ সালের ঈদুল ফিতরকে লক্ষ্য করে আজ (শুক্রবার, ২২ আগস্ট) উন্মুক্ত করা হয়েছে তার নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’–এর মোশন পোস্টার।

শাকিব খানের চোখে ‘চিরন্তন নায়ক’ রাজ্জাক

শাকিব খানের চোখে ‘চিরন্তন নায়ক’ রাজ্জাক

আজ (২১ আগস্ট) দেশের চলচ্চিত্র অঙ্গনের অমর নায়করাজ রাজ্জাককে স্মরণ করছে পুরো দেশ। রাজ্জাকের অষ্টম মৃত্যুবার্ষিকীতে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ফেসবুকে শেয়ার করেছেন এক আবেগঘন স্ট্যাটাস, যা নায়করাজের অবিস্মরণীয় কীর্তিকে নতুন করে মনে করিয়ে দিচ্ছে।

বিমান দুর্ঘটনায় শোকাহত শাকিব খান; জানালেন আহতদের জন্য দোয়া

বিমান দুর্ঘটনায় শোকাহত শাকিব খান; জানালেন আহতদের জন্য দোয়া

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান।

হলে ফিরছেন দর্শক, খুশি নির্মাতা-অভিনয়শিল্পী

হলে ফিরছেন দর্শক, খুশি নির্মাতা-অভিনয়শিল্পী

গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদ যেন অন্যরকম। বিনোদনপ্রেমীদের হলবিমুখতা ঘোছাতে তরুণ নির্মাতা হাজির হয়েছেন ভিন্নধর্মী গল্প, নতুন আঙ্গিক আর নতুন প্রযুক্তিতে নির্মিত সিনেমা নিয়ে। তাই তো হলগুলো এবার দর্শক-চাপ গতবারের তুলনায় বেশ বেড়েছে। শাকিব খান, সিয়াম, নিশোসহ এই ঈদে মুক্তি পেয়েছে পাঁচ নায়কের ছয়টি সিনেমা। হল মালিকরা বলছেন, দর্শকের উপস্থিতি থাকায় ব্যবসা ভালো হচ্ছে।

সম্প্রচারে বিঘ্ন ঘটায় ময়মনসিংহে সিনেমা হলে ভাঙচুর, অগ্নিসংযোগ

সম্প্রচারে বিঘ্ন ঘটায় ময়মনসিংহে সিনেমা হলে ভাঙচুর, অগ্নিসংযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শো চলাকালীন সম্প্রচারে বিঘ্ন ঘটায় সিনেমা হলে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে বিক্ষুব্ধ দর্শকরা। আজ (০১ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে অবস্থান নেয় পুলিশ।

তামিমের জন্য তাদের প্রার্থনা

তামিমের জন্য তাদের প্রার্থনা

তামিম ইকবালের সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন দেশ-বিদেশের তারকা ক্রিকেটাররা। মাশরাফি-তাসকিনদের পাশাপাশি লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা, সাবেক ভারতীয় মনোজ তিওয়ারিও তার জন্য প্রার্থনা জানিয়েছেন। কেবল ক্রিকেটাররাই নন, শোবিজ তারকারাও জানিয়েছেন শুভকামনা।