এসময় তিনি জানান, অন্তর্বর্তী সরকারের কাছে বেশি আশা করা না গেলেও ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট একটা দিক-নির্দেশক বাজেট হলে বেশি গ্রহণযোগ্য হতো।
ফরহাদ মজহার বলেন, ‘দেশের প্রতিরক্ষার জন্য কোনো স্পষ্ট বাজেট উল্লেখ করা নেই। প্রতিরক্ষায় কোথায় কত ব্যয় হচ্ছে তা গোপন না রেখে প্রকাশ করা উচিত।’
এসময় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘দেশের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে বাজেট ঘোষণা করা অন্তর্বর্তী সরকারের উচিৎ হয়নি। বাজেটে কালো টাকাকে সাদা করার সুযোগ করে দেয়া হয়েছে, এটি প্রত্যাহার করা উচিৎ। এটি অনৈতিক ও অগ্রহণযোগ্য।’

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



