নিরাপত্তা ঝুঁকি ও নেতিবাচক প্রচারণায় প্রভাব পড়েছে রপ্তানিখাতে: বাণিজ্য উপদেষ্টা
ইশরাত এলিজা
.
দেশে এখন
অর্থনীতি
Print Article
Copy To Clipboard
0
বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে নিরাপত্তা ঝুঁকিসহ নানা নেতিবাচক প্রচারণা চালাচ্ছে একটি চক্র, যার প্রভাব রপ্তানিখাতে পড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আজ (সোমবার, ১ ডিসেম্বর) দুপুরে বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের নিরাপত্তা ঝুঁকিতে কমছে রপ্তানির অভিযোগের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘দেশে বর্তমানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। বিদেশি বায়ার না আসাটা সাময়িক। এজন্য আলাদা কোনো পদক্ষেপের প্রয়োজন নেই। বায়ারদের ফেরাতে স্বাভাবিক প্রক্রিয়ায় চেষ্টা চলছে।’
তিনি বলেন, ‘সব উদ্যোক্তাদের এক ছাদের নিচে আনতে এই আয়োজন। দেশি ও বিদেশি উদ্যোক্তাদের এই মিলনমেলা দেশের রপ্তানি ও বাণিজ্য খাতকে সমৃদ্ধ হবে বলে আশা করি।’