আজ (রোববার, ২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আবাসিক ক্যাম্পের জন্য জড়ো হন ফুটবলাররা।
ইনজুরি ফেরত তপু বর্মন যোগ দিয়েছেন প্রথম দিনেই। দলের সঙ্গে না এলেও পরবর্তীতে টিম হোটেলে এসেছেন ফয়সাল আহমেদ ফাহিম। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সব খেলোয়াড়ই যোগ দিয়েছেন ক্যাম্পে।
তবে আসেননি শুকি ইতোফোসা। ফর্টিস এফসির দলের সঙ্গে গতকাল রাতেই ঢাকা এলেও এখন পর্যন্ত দলের সঙ্গে যোগ দেননি জাপান বংশোদ্ভুত এই ফুটবলার। ধারণা করা হচ্ছে, বিকেল নাগাদ ক্যাম্পে রিপোর্ট করবেন তারা।





