এ ৩ দিনে বনাঞ্চলটিতে বিপুল সংখ্যক পর্যটক প্রবেশের ফলে ৭২ ঘণ্টায় সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ৫ লাখ ৩০ হাজার ৪ শত ১২ টাকা।
উদ্যান কর্তৃপক্ষ জানায়, যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে ঈদের দিন থেকেই ভ্রমণ পিপাসুরা এ চিরহরিৎ বনে ভিড় করতে থাকেন। ঈদের প্রথম দিন ১ হাজার ৫২ জন পর্যটক টিকিট কেটে বনে প্রবেশ করেন, যা থেকে রাজস্ব আদায় হয় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
তবে ঈদের দ্বিতীয় দিন পর্যটকদের সমাগম ছিলো দ্বিগুণ। এদিন প্রায় ১ হাজার ৯০০ জন পর্যটক প্রবেশ করায় টিকিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৬ হাজার টাকা।
আরও পড়ুন:
ঈদের ৩য় দিন (সোমবার) ১ হাজার ৭ শত ৯০ জন পর্যটক প্রবেশ করে এতে রাজস্ব আয় ২ লাখ ৪ হাজার ৪ শত ১২ টাকা। ঈদের ৩য় দিনে মোট ৪ হাজার ৭ শত ৪২ জন দেশি-বিদেশি পর্যটক উদ্যানটি ভ্রমণ করেন।
ঈদে পর্যটক মনিটরিং এর দায়িত্বে থাকা লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সদস্য ফিলা পতমী জানান, অন্যান্য সময়ের তুলনায় এবারের ঈদে পর্যটক উপস্থিতি অনেক। পর্যটকদের নিরাপত্তায় এবং বনের পরিবেশ রক্ষায় সহ- ব্যবস্থাপনা কমিটি, বনবিভাগ ও টুরিস্ট পুলিশের বিশেষ নজরদারি ছিলো।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, ঈদের দিনের চেয়ে পরবর্তী দিনগুলোতে পর্যটকদের সংখ্যা বাড়তে থাকে, এতে করে রাজস্ব আদায়ের সংখ্যাও বেড়েছে।





