স্বাভাবিক হয়নি ডিপো থেকে তেল সরবরাহ, লাইটারেজ জাহাজ চলাচলে সংকট

জ্বালানি তেল বহনকারী জাহাজ
এখন জনপদে
অর্থনীতি
0

চট্টগ্রামে তিনটি সরকারি তেল বিপণন কোম্পানির ডিপো থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও এখনো স্বাভাবিক হয়নি। লাইটারেজ জাহাজ চলাচলেও সংকট তৈরি হয়েছে।

ফলে বন্ধ হয়ে গেছে অনেক পেট্রোল পাম্প। বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য,খালাস করলেও চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ায় নির্ধারিত গন্তব্যে যেতে পারছেনা অধিকাংশ লাইটারেজ জাহাজ। এ অবস্থায় পরিস্থিতি উন্নতি না হলে লাইটারেজ জাহাজের বরাদ্দ বন্ধ রাখার মতো সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোর্ডিনেশন সেল।

আরও পড়ুন:

এছাড়া অকটেনের সরবরাহ কম থাকায় বিপাকে পেট্রোল পাম্পগুলো। এদিকে হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৌদি আরবে অপরিশোধিত জ্বালানি তেলের জাহাজ আটকে থাকায় ফুরিয়ে আসছে ইস্টার্ন রিফাইনারির শোধনযোগ্য তেলের মজুদ।

ইএ