আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) সকালে এনবিআরের প্রাক-বাজেট নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনায় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘চলতি বছরে কর আদায়ের লক্ষ্য বিগত সব সময়ের চেয়ে বেশি পূরণ হবে। একইসঙ্গে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর অব্যাহতি কমানো হবে।’
আরও পড়ুন:
করের হার না বাড়িয়ে আওতা বাড়ানো হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘ট্যাক্স লিকেজ বন্ধ করতে উদ্যোগ নেয়া হয়েছে। গোয়েন্দা কার্যক্রম বেগবান করে কর ফাঁকিবাজদের চিহ্নিত করা হচ্ছে।’
এসময় বিজ্ঞাপন আয়ে বিদ্যমান ১৫ শতাংশ উৎসে কর ও আগাম কর কমানো এবং নিউজপ্রিন্ট আমদানিতে বিদ্যমান ১৫ শতাংশ কর সম্পূর্ণ অব্যাহতির দাবি জানিয়েছে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব।





