ইরানের ‘জাতীয় বৈশ্বিক ঔদ্ধত্যবিরোধী দিবস’ উপলক্ষে দেয়া এক বার্তায় খামেনি জানান, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ এবং অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো ছিল ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে একটি প্রতিশোধমূলক জবাব।
তিনি সতর্ক করে বলেন, ‘এ ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটলে তা আরও অনেক ব্যাপক আকার ধারণ করবে।’ ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইয়েমেনের গোষ্ঠীগুলোর কথা উল্লেখ করে আঞ্চলিক ‘প্রতিরোধ ফ্রন্ট’-এর কাজকে খামেনি “বীরত্বপূর্ণ, দূরদর্শী ও শক্তিশালী পদক্ষেপ” হিসেবে বর্ণনা করেন এবং এর ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, ‘সাম্প্রতিক ঘটনাপ্রবাহ মার্কিন সামরিক ক্ষমতার সীমাবদ্ধতা প্রমাণ করেছে।’ পাশাপাশি তিনি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘চূড়ান্ত প্রতিরোধ গড়ে তোলার একমাত্র উপায় হলো সর্বাত্মক উন্নয়নের মাধ্যমে ক্রমবর্ধমান শক্তিশালী ইরান কৌশল অব্যাহত রাখা।’





