অক্টোবরের বেতনের সঙ্গে তিন মাসের বকেয়া অ্যারিয়ার (Government employee arrear bill October salary)
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্র জানিয়েছে, নির্ধারিত আইবাস প্লাস প্লাস (iBAS++ online entry) পোর্টালে চাকরিজীবীদের চাকরির প্রয়োজনীয় তথ্য ইনপুট দেওয়ার পর নতুন বেতন ও বকেয়ার পরিমাণ হিসাব করা হবে। ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া মূল বেতনের পার্থক্যের ওপর ভিত্তি করে এই তিন মাসের (জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর) বকেয়া একসংগে পরিশোধ করা হবে।
তবে সবার অ্যারিয়ারের পরিমাণ সমান হবে না। চাকরিজীবীর বর্তমান পদ, গ্রেড, বর্তমান মূল বেতন এবং নতুন বেতনকাঠামোয় নির্ধারিত বেতনের পার্থক্যের ওপর ভিত্তি করে বকেয়ার পরিমাণ ভিন্ন হবে।
আরও পড়ুন:
আইবাস প্লাস প্লাসে পে ফিক্সেশন করবেন যেভাবে (How to do iBAS++ pay fixation online)
পে ফিক্সেশন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে চাকরিজীবীদের জাতীয় পরিচয়পত্র (NID card details), জন্মতারিখ, বর্তমান ও পূর্বের পদবি, চাকরিতে যোগদানের তারিখ, বর্তমান মূল বেতন এবং পদোন্নতি বা সিলেকশন গ্রেড সম্পর্কিত সকল তথ্য ও প্রয়োজনীয় অফিস আদেশ প্রস্তুত রাখতে হবে।
অনলাইন প্রক্রিয়ার বিস্তারিত ধাপসমূহ:
- তথ্য ইনপুট ও যাচাই (NID and service info verification): এনআইডি ও অন্যান্য তথ্যের সাথে পে ফিক্সেশন পোর্টালে পূর্বে নিবন্ধিত মোবাইল নম্বর মিলিয়ে নিতে হবে।
- অনুমোদন ও হিসাবরক্ষণ কার্যালয় (CAFO DAFO pay bill verification): তথ্য ইনপুটের পর সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয় (সিএএফও, ডিসিএ, ডিএএফও বা ইউএও) তথ্যের সত্যতা যাচাই ও অনুমোদন প্রদান করবে।
- প্রশিক্ষণ কর্মসূচি (SPFMS program iBAS++ training): পে ফিক্সেশন জটিলতা এড়াতে 'সেবা দেওয়া সক্ষম করতে সরকারি আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচি' (এসপিএফএমএস)-এর অধীনে কর্মকর্তাদের বিশেষ অনলাইন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
ধাপে ধাপে কার্যকর হবে নতুন বেতনকাঠামো (New pay scale implementation steps Bangladesh)
নতুন পে-স্কেল প্রজ্ঞাপন অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা ধরা হয়েছে। এই কাঠামোটি ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে ৩টি ধাপে কার্যকর হবে:
- ১. প্রথম ধাপ (১ জুলাই ২০২৬ - ৩১ ডিসেম্বর ২০২৬): পুরোনো ও নতুন মূল বেতনের পার্থক্যের ৪০ শতাংশ প্রদান করা হবে।
- ২. দ্বিতীয় ধাপ (১ জানুয়ারি ২০২৭ - ৩০ জুন ২০২৭): মূল বেতনের পার্থক্যের ৭০ শতাংশ কার্যকর হবে।
- ৩. তৃতীয় ধাপ (১ জুলাই ২০২৭ থেকে): ১০০ শতাংশ নতুন মূল বেতন কার্যকর হবে।
নতুন ভাতা সংক্রান্ত সুবিধাগুলো ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে পূর্ণাঙ্গভাবে চালু হবে। চলতি অর্থবছরে মূল বেতনের ৭০ শতাংশের সুবিধা দেওয়ার জন্য বাজেটে ৩৭ হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
আরও পড়ুন:
উচ্চতর গ্রেড ও টাইম স্কেলের নতুন হিসাব (Higher grade time scale rules 9th pay scale)
নতুন প্রজ্ঞাপন অনুসারে, কোনো স্থায়ী সরকারি কর্মচারী পদোন্নতি ছাড়া একই পদে ৮ বছর চাকরি পূর্ণ করলে পরবর্তী উচ্চতর গ্রেড (Higher grade system Bangladesh) পাবেন। প্রথম উচ্চতর গ্রেড পাওয়ার পর একই পদে আরও ৬ বছর চাকরির মেয়াদ পূর্ণ হলে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার নিয়ম রাখা হয়েছে।
তবে যারা আগের স্কেলে ইতোমধ্যেই দুই বা ততধিক টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর স্কেল সুবিধা উপভোগ করেছেন, নতুন স্কেলে তারা আর কোনো অতিরিক্ত উচ্চতর গ্রেড পাবেন না। আর যারা ১টি উচ্চতর স্কেল পেয়েছেন, তারা ৬ বছর চাকরি পূর্ণ হওয়া সাপেক্ষে দ্বিতীয় উচ্চতর গ্রেডের সুবিধা পাবেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:

