বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৪২ কোটি ডলার।
নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪২ কোটি ৮০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ। ২৩ নভেম্বর একদিনেই দেশে ৭ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।—বাসস





