জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক আজ

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান
আইন ও আদালত
0

শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ (বুধবার, ২৫ নভেম্বর) দ্বিতীয় দিনের মত যুক্তিতর্ক উপস্থাপন করবে রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ১ এ চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করবেন।

যা সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান।

গতকাল প্রথম দিনের যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ শাসনামলে গুম খুনের মাধ্যমে বিরোধীমত দমনে শেখ হাসিনার প্রধান হাতিয়ার ছিলো জিয়াউল আহসান।

আর অ্যাটর্নি জেনারেল রুহুল কাজল বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি সরকারের প্রশ্রয়ে বিপুল সম্পদের মালিক হয়েছে জিয়াউল।’

এর আগে ১৪ জানুয়ারি এ মামলার অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। ১৯ নভেম্বর এই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন শেষ হয়। ২২ নভেম্বর আসামিপক্ষ একজন সাফাই সাক্ষী হাজির করেন। এর মধ্য দিয়েই এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়।

মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের শাসনামলে বিগত ১৫ বছর বিরোধীদলের নেতাকর্মীসহ ভিন্নমতের মানুষদের গুমের পর গাজীপুরে, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনে নাটক সাজিয়ে ১০৫ জনকে হত্যা করে জিয়াউল আহসান।

এফএস