কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ১৯ দিনেই দেশে প্রবাসী আয় এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ৩৮ দশমিক ৫ শতাংশ বেশি।
শুধু মে মাসের ১৯ তারিখেই রেমিট্যান্স এসেছে সাড়ে ১৫ কোটি ডলার। প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রয়েছে পুরো অর্থবছর জুড়েই। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে তিন হাজার ১৮১ কোটি ডলারের বেশি।
আরও পড়ুন:
রেমিট্যান্সের এমন জোয়ারের মধ্যে ডলারের বাজার নিয়ন্ত্রণে রাখতে আজ চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৭০ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই অর্থ সংগ্রহ করা হয়।
এ নিয়ে চলতি মে মাসে মোট ৪৬৫ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। পুরো অর্থবছরে এ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ১৩৮ মিলিয়ন ডলারের বেশি।
মূলত বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং মুদ্রাবাজারের অস্থিরতা কমাতে নিয়মিত ডলার কিনছে সরকার।





