কেন্দ্রীয়-ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

দুই দিন বন্ধ থাকার পর কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে প্রায় ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশের সব সেবা পুরোপুরি চালু হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশ পরিচালনাকারী সংস্থা আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এবং একাধিক সেবাদানকারী বাণিজ্যিক ব্যাংক বিষয়টি নিশ্চিত করেছে।

কিউ-ক্যাশের কারিগরি সমস্যায় কয়েকটি ব্যাংকের কার্ড-এটিএম সেবা বিঘ্নিত: বিজ্ঞপ্তি

কিউ-ক্যাশের কারিগরি সমস্যায় কয়েকটি ব্যাংকের কার্ড-এটিএম সেবা বিঘ্নিত: বিজ্ঞপ্তি

কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও জাতীয় পেমেন্ট সুইচের (এনপিএসবি) সঙ্গে সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবা বিঘ্নিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এসব ব্যাংকের গ্রাহকেরা।

শর্তের জটিলতায় আটকে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা

শর্তের জটিলতায় আটকে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা

বন্ধ ও আংশিক বন্ধ শিল্প-কারখানা পুনরায় চালু এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন হলেও, এর অর্থ বিতরণে গতি নেই। ব্যাংকঋণের নানা শর্ত ও জটিলতায় কয়েক মাসেও প্রত্যাশিত হারে ঋণ পাচ্ছেন না উদ্যোক্তারা। ব্যবসায়ীদের দাবি, শর্ত কিছুটা শিথিল করার পাশাপাশি ব্যাংকগুলোর সহযোগিতা নিশ্চিত করা গেলে বন্ধ ও আংশিক বন্ধ কারখানাগুলো আবারও উৎপাদনে ফিরতে পারে।

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধে ইরানি রিয়ালের বড় দরপতন

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধে ইরানি রিয়ালের বড় দরপতন

মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মুখে তীব্র অর্থনৈতিক চাপের মধ্যে ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের মানে রেকর্ড দরপতন ঘটেছে। এই পরিস্থিতিতে মুদ্রার মান ধরে রাখতে বাজারে ২০০ কোটি ডলার পর্যন্ত ছাড়ার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। আল আরাবিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ছুটির মধ্যেই শনিবার খোলা থাকবে যেসব ব্যাংক

ছুটির মধ্যেই শনিবার খোলা থাকবে যেসব ব্যাংক

২০২৭ সালের পবিত্র হজ যাত্রীদের সুবিধার্থে ব্যাংকিং লেনদেনে আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর ) সংশ্লিষ্ট সব ব্যাংকের শাখা খোলা থাকবে (Hajj Registration Bank Open Notice)। পবিত্র হজ নিবন্ধনের ফি ও অর্থ জমার সময়সীমা সুগম করতে সপ্তাহের নিয়মিত ছুটির দিন শুক্রবার এবং শনিবারও নির্ধারিত ব্যাংকসমূহের সংশ্লিষ্ট শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া দিয়েছে বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank Notice)।

আগামী শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক, নির্দেশনা জারি

আগামী শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক, নির্দেশনা জারি

পবিত্র হজ পালন ইচ্ছুক নিবন্ধনে আগ্রহীদের সুবিধার্থে আগামী সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার দেশের নির্দিষ্ট কিছু ব্যাংক শাখা খোলা রাখার বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। হজের প্রাক্-নিবন্ধন ও মূল নিবন্ধনের অর্থ জমা নেওয়ার কার্যক্রম নির্বিঘ্ন করতে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক (Bank Open on Friday Saturday for Hajj Registration)।

গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক, উৎস নিয়ে প্রশ্ন

গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক, উৎস নিয়ে প্রশ্ন

কেন্দ্রীয় ব্যাংকের আশ্বাসে দীর্ঘ অপেক্ষার পর এস আলমের লুটপাটের শিকার ব্যাংকগুলো থেকে টাকা তোলার হিড়িক পড়েছে, আবেদন জমা পড়েছে ৫০ হাজারেরও বেশি। আগামী ৭ তারিখ থেকে গ্রাহকদের টাকা দেয়ার কথা বলা হলেও, এই বড় অংকের অর্থের উৎস কী, তা খোলাসা করেনি বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদরা বলেছেন, চাপ সামলাতে টাকা ছাপানো হলে তা হবে আত্মঘাতী।

বিদেশি প্রতিষ্ঠানের পক্ষে স্থানীয় অংশীদারের গ্যারান্টি দেয়ার সুযোগ দিলো কেন্দ্রীয় ব্যাংক

বিদেশি প্রতিষ্ঠানের পক্ষে স্থানীয় অংশীদারের গ্যারান্টি দেয়ার সুযোগ দিলো কেন্দ্রীয় ব্যাংক

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বাংলাদেশে প্রকল্পের কাজ পাওয়া বিদেশি কোম্পানির পক্ষে স্থানীয় কনট্রাক্টর, এজেন্ট বা অনুমোদিত প্রতিনিধিদের ব্যাংক গ্যারান্টি ও স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট (এসবিএলসি) দেয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের গ্যারান্টি বৈদেশিক মুদ্রায় ইস্যু করা যাবে।

ব্যাংকের চলতি হিসাবের লিয়েন তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংকের চলতি হিসাবের লিয়েন তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংকগুলোর জন্য টিটি (টেলিগ্রাফিক ট্রান্সফার) ডিসকাউন্টিং সুবিধার বিপরীতে বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত চলতি হিসাবের অর্থ লিয়েন (অবরুদ্ধ) রাখার দীর্ঘদিনের ব্যবস্থা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, গত ১ জুলাই থেকে এ সুবিধা প্রত্যাহার করা হয়েছে।

‘অ্যাড মানি’ সুবিধার সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

‘অ্যাড মানি’ সুবিধার সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যাংক কার্ড থেকে ‘অ্যাড মানি’ সুবিধা চালুর ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ন্ত্রক নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক

চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক

রপ্তানি বৃদ্ধি, পরিবেশগত মানদণ্ড প্রতিপালন জোরদার এবং বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে দেশের চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের বিকাশ ও উন্নয়নে সহায়তা করার জন্য দুই হাজার কোটি টাকার একটি প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

৭ ব্যাংকের অফিসার পদের প্রিলির ফল প্রকাশ, জেনে নিন লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্র

৭ ব্যাংকের অফিসার পদের প্রিলির ফল প্রকাশ, জেনে নিন লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্র

ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! ব্যাংকার্স সিলেকশন কমিটির (Bankers' Selection Committee - BSC) অধীনে ৭টি ব্যাংকের ‘অফিসার (ক্যাশ)’ পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে (7 bank officer cash prelims result 2026)। আজ (রোববার, ১২ জুলাই, ২০২৬) বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল নিয়োগ ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয় (7 Bank Officer Cash Preliminary Result 2026 Released, Written Exam Date & Center List Update)।