জবানবন্দি প্রদানকারী আসামিরা হলেন— ফতুল্লার নাগবাড়ী এলাকার মৃত শাহীন মিয়ার ছেলে জাবেদ কায়সার ওরফে আজাদ (৪০) এবং ময়মনসিংহ জেলার ছন্দেরবাজার এলাকার সাহেব আলীর ছেলে মাহমুদুল হাসান (২২)। মাহমুদুল হাসান বর্তমানে নারায়ণগঞ্জের দেওভোগ পানির ট্যাংকি এলাকায় বসবাস করেন।
ফতুল্লা থানায় দায়ের করা হত্যা মামলায় দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি শুক্রবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের আদালতে রেকর্ড করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।





