বাজেট ২০২৬-২৭: আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

বাজেট ২০২৬-২৭
দেশে এখন , বাজেট
অর্থনীতি
0

বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করা হবে। এটিই হবে গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট। এ বাজেটে আইসিটি খাতে ৫০০ কোটি টাকার বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া, বাজেটের খসড়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, অর্থনীতি পুনরুদ্ধার, উচ্চতর প্রবৃদ্ধি অর্জন, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিসহ তেরটি ইস্যুকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বাজেটের এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনার জন্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আয় ও ব্যয়ের ব্যবধান বা ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ উৎস এবং বৈদেশিক ঋণ ও অনুদানের ওপর নির্ভর করবে। ঘাটতি মেটাতে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে।

ইএ