প্রবাসীদের জন্য প্রণোদনা অব্যাহত

প্রবাসী
বাজেট
অর্থনীতি
0

২০২৬-২৭ জাতীয় বাজেটে রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের জন্য ২ দশমিক ৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখা হচ্ছে। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের আলোচনায় এ বাজেট পেশ করা হয়।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, ‘আমাদের সরকার ক্ষমতা গ্রহণের পরের মাসেই, অর্থাৎ ২০২৬ সালের মার্চ মাসে প্রবাসীদের পাঠানো মাসিক রেমিট্যান্স ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘রেমিট্যান্সের এই প্রবাহ আমাদের গণতান্ত্রিক সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আমরা আশা করছি, এই ধারা অব্যাহত থাকবে।’

সরকার প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ দিচ্ছে এবং এ খাতে ২ দশমিক ৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখা হবে।

এফএস