জাতীয়-সংসদ
সংসদ সদস্যের বাড়িতে হামলায় কঠোর ব্যবস্থা নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ সদস্যের বাড়িতে হামলায় কঠোর ব্যবস্থা নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদের কোনো সদস্যের ওপর হামলা কিংবা তার জীবন, সম্পদ ও সম্পত্তির ওপর আক্রমণের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনায় সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলেও সংসদকে আশ্বস্ত করেন তিনি।

বাংলাদেশের মোট বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার, সবচেয়ে বেশি ভারতের সঙ্গে

বাংলাদেশের মোট বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার, সবচেয়ে বেশি ভারতের সঙ্গে

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের সঙ্গেই বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি। ২০২৫-২৬ অর্থবছরে দেশটির সঙ্গে এই ঘাটতি দাঁড়িয়েছে ৯ হাজার ২৪৬ দশমিক ৪১ মিলিয়ন ডলার।

নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: ডেপুটি স্পিকার

নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমরা নিরাপত্তার নামে বাকস্বাধীনতা কখনো দমন করবো না, কিংবা কারও মর্যাদাহানির উদ্দেশে বাকস্বাধীনতার ছদ্মবেশে অপতথ্য ছড়াতেও দেবো না।

নাৎসিদের মতো পালিয়ে যাওয়া আ.লীগও আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নাৎসিদের মতো পালিয়ে যাওয়া আ.লীগও আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জার্মানিতে নাৎসিরা যেমন ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তিও বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তিকে রুখতে এবং তাদের যেকোনো কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা নস্যাৎ করতে জাতীয় ঐক্য প্রয়োজন।

দেশের অবস্থা পরিবর্তনে তরুণদের রাজনীতিতে আহ্বান ডেপুটি স্পিকারের

দেশের অবস্থা পরিবর্তনে তরুণদের রাজনীতিতে আহ্বান ডেপুটি স্পিকারের

‘গত দেড় দশকে চাঁদাবাজ, বখাটে ও কর্মহীনরা দেশের রাজনীতিকে পরিচালনা করেছে’— বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ অবস্থার পরিবর্তন করতে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ করতে আহ্বান জানান তিনি।

দু–একটা ঘটনাকে একত্রিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দু–একটা ঘটনাকে একত্রিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দু-একটা ‘সিম্বলিক’ (বিচ্ছিন্ন) ঘটনাকে একত্রিত করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতীয় সংসদে তিনি বলেছেন, দেশের অভ্যন্তরে হোক বা সীমান্তে হোক, বাইরে হোক বা সম্মিলিত হোক, কোনো ষড়যন্ত্র, কোনো নীলনকশা এখানে বাস্তবায়ন হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির

দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নাশকতামূলক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিষয়টি নিয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল মন্ত্রণালয়কে অকার্যকর বলেও মন্তব্য করেছেন।

অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডার; স্পিকার বললেন ‘ওয়ালাইকুম সালাম না শুনেই শুরু করলেন’

অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডার; স্পিকার বললেন ‘ওয়ালাইকুম সালাম না শুনেই শুরু করলেন’

সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু হওয়ার আগেই পয়েন্ট অব অর্ডারে কথা বলতে দাঁড়িয়ে যাওয়া সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে থামিয়ে রসিকতা করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘মাত্র আপনাদের সালাম দিলাম। এর মধ্যেই তো আপনি একটা তুলে দিলেন। ওয়ালাইকুম সালাম শোনার আগেই তো আপনি একটা তুলে দিলেন।’

সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা

সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা

দেশের সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব শূন্যপদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

জন্ম-মৃত্যু নিবন্ধনে হয়রানি বন্ধ ও দ্রুত সেবা নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

জন্ম-মৃত্যু নিবন্ধনে হয়রানি বন্ধ ও দ্রুত সেবা নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

সাধারণ মানুষ যাতে কোনো হয়রানির শিকার না হন এবং দ্রুত জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন

সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন

সরকারি ক্রয়, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক এবং সৌরবিদ্যুৎ স্থাপনসংক্রান্ত তিনটি অধ্যাদেশ আইনে পরিণত করার লক্ষ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।

শিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

শিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

শিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ ঘোষণা দেন।