কাল থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক ধর্মঘট

চট্টগ্রাম
শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর
এখন জনপদে , আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে চট্টগ্রাম বন্দরে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর শ্রমিক কর্মচারীরা। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে চট্টগ্রাম বন্দরের সবধরনের পণ্য খালাসও। এতে একেবারেই বন্ধ হয়ে পড়বে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য।

আজ (শনিবার, ৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ডাক দেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

এ সময় শ্রমিক নেতারা বলেন, ‘চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়াল্ড বা বিদেশিদের হাতে না দিতে দীর্ঘ সময় ধরে আন্দোলন করছেন শ্রমিক কর্মচারী ও ব্যবসায়ীরা। কিন্তু চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান, নৌপরিবহন উপদেষ্টাসহ সরকারের ঊর্ধ্বতন মহল কোনো দাবিই পূরণ করেনি। উল্টো যেসব শ্রমিক কর্মচারী আন্দোলনের সঙ্গে জড়িত তাদেরকে টার্গেট করে দুদক কর্তৃক সম্পদ অনুসন্ধান ও দেশত্যাগে নিষেধাজ্ঞার জন্য সরকারের কাছে আবেদন করেছে। যা সম্পূর্ণ উস্কানিমূলক।’

আরও পড়ুন:

শ্রমিক নেতারা অবিলম্বে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের অপসারণ ও তাকে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে যেসব শ্রমিককে শাস্তিমূলক বদলি করা হয়েছে তাদের আদেশ প্রত্যাহার করার দাবি জানান নেতারা।

এদিকে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে রমজানে ভোগ্যপণ্যের বাজার ও সামনে নির্বাচনে প্রভাব পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।অচলাবস্থা নিরসনে যৌথবিবৃতি দিয়েছে বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন ব্যবসায়ীক সংগঠন।

এফএস