একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ

জনসভায় হাসনাত আবদুল্লাহ
এখন জনপদে
রাজনীতি
0

একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) দুপুরে যশোর শহরের দড়া টানা ভৈরব চত্বরে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। নাম সর্বস্ব পর্যবেক্ষক জোগাড় করে ভোট কারচুপি করার চেষ্টা করছে।’ এসময় ষড়যন্ত্র বানচাল করতে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানান তিনি।

এসময় তিনি বলেন, ‘একটি দলের প্রধান মুখে হ্যাঁ ভোটের কথা বললেও তার কর্মীরা না-এর পক্ষে প্রচার করছে।’

আরও পড়ুন:

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কোনো রাজনৈতিক দলের পুলিশ হবেন না। আপনারা বাংলাদেশের গর্বিত পুলিশ হন। আমরা আপনাদের নিরাপত্তা দেব।’

জনসভায় উপস্থিত ছিলেন যশোর-৩ (সদর) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল কাদের, এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক শাকিব শাহরিয়ারসহ জামায়াতে ইসলামী ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইএ