ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম বিমানবন্দর, বাড়ছে ফ্লাইট চলাচল

চট্টগ্রাম
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর
এখন জনপদে , পরিষেবা
অর্থনীতি
0

চট্টগ্রাম বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইটের চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে ১৩টি আন্তর্জাতিক ফ্লাইটে আসা যাওয়া করেছে, আর বাতিল হয়েছে মাত্র ৪টি ফ্লাইট।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে এবং আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।

আরও পড়ুন:

বিশেষ করে, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে বিমান চলাচলের সংখ্যা বেড়েছে। এসব রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটগুলো অনেকটা স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে । এতে যাত্রীদের হয়রানি অনেকটাই কমেছে।

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এয়ারলাইনের মধ্যপ্রাচ্য থেকে আগত ৭টি আগমনী ও ৬টি বহির্গমন ফ্লাইট সচল ছিল। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এ পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৯৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এএইচ