আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষা
2

আগামী ২ জুলাই থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ (শনিবার, ১৮ এপ্রিল) তিনি এ কথা বলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। এবার সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার নেই বলেও জানিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা সকল স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি এইচএসসি পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হবে। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হবে। পরবর্তী পাঁচ সপ্তাহের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

সভায় উপস্থিত ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ২ জুলাই থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু করার।

আরও পড়ুন:

তিনি জানান, পরীক্ষা পরিচালনার ১৯৬১ সালের নীতিমালায় থাকা বিতর্কিত ২৯ নম্বর ধারাটি অবিলম্বে রহিত করা হবে।

মন্ত্রী বলেন, ‘নীরব বহিষ্কার বলে কোনো শব্দ থাকতে পারে না। ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনেও এমন কোনো নিয়ম ছিল না। কাউকে শাস্তি দিতে হলে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে দিতে হবে। পরীক্ষা কেন্দ্রে নকল প্রমাণিত হলে সেখানেই ব্যবস্থা নিতে হবে, নীরবে বাড়িতে বসে কাউকে বহিষ্কার করা আইনগতভাবে প্রযোজ্য নয়।’

শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শিক্ষার্থীদের আশ্বস্ত করে এহছানুল হক মিলন বলেন, ‘কড়াকড়ি আইনগুলো শিক্ষার্থীদের জন্য নয়, বরং শিক্ষক ও কেন্দ্র সচিবদের জন্য, যাতে তারা মানসম্মত শিক্ষা ও সঠিক পরীক্ষা নিশ্চিত করেন।’

আরও পড়ুন:

এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হতো।

১১টি শিক্ষা বোর্ডের তালিকা (List of 11 Education Boards)

এবারের অভিন্ন প্রশ্নপদ্ধতির আওতায় থাকছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, বরিশাল, সিলেট, যশোর, দিনাজপুর ও ময়মনসিংহ সাধারণ শিক্ষা বোর্ড। এর পাশাপাশি থাকছে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড।

একনজরে এইচএসসি পরীক্ষা ২০২৬ (HSC Exam 2026 at a Glance)

বিবরণ (Description) তথ্য (Information)
পরীক্ষা শুরুর তারিখ ২ জুলাই, ২০২৬
মোট শিক্ষা বোর্ড ১১টি (৯টি সাধারণ + ২পি বিশেষ)
প্রশ্নপত্র পদ্ধতি সকল বোর্ডে অভিন্ন প্রশ্ন (Unified Questions)
সভাপতিত্বকারী শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

আরও পড়ুন:

এএইচ