আগামী বছর থেকে সব প্রাথমিকে মিড ডে মিল চালু করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কর্মশালায় কথা বলছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
এখন জনপদে
শিক্ষা
0

আগামী বছর থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) বিকেলে যশোর পিটিআই অডিটোরিয়ামে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান দেশের ১৯১ উপজেলায় ৩০ লক্ষ শিক্ষার্থীকে মিড ডে মিল দেয়া হচ্ছে। প্রচলিত ৫ প্রকারের শুকনা খাবারের পরিবর্তে রান্না করা খায়ার দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আর এ লক্ষ্যে পাইলটিং প্রকল্প চালু করা হবে। সুফল পাওয়া গেলে সারাদেশে তা চালু করা হবে। এ সময় প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন।’

এরআগে শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় আয়োজিত এ কর্মশালায় পিটিআই অধ্যানরত শিক্ষকরা অংশ নেন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা দপ্তরের পরিচালক (উপবৃত্তি) মাসুদ হোসেনসহ প্রাথমিক ও গণশিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা।

জেআর