রাজধানীসহ দশ জেলায় তাপপ্রবাহ; তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রিতে

পরিবেশ ও জলবায়ু
0

মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের কবলে রাজধানীসহ দেশের ১০ জেলা। বাকি জেলাগুলোতেও বাড়ছে গরম। তীব্র গরমে নাজেহাল রাজধানীর বাসিন্দারাও। আবহাওয়া অফিস বলছে, এই তাপপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। কাল রাজধানীর তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

এপ্রিলেই হাঁসফাঁস দশা। চৈত্রর শেষ ভাগ থেকে দেশে শুরু হওয়া ভ্যাপসা গরম বৈশাখেরও দিন গুলোতেও জেঁকে বসেছে। রাজধানীসহ দেশের ১০ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ।

সারাদেশে যখন এই অবস্থা তখন দিনব্যাপী তপ্ত রোদে আবহাওয়া গরম, প্রায় সবুজহীন এই নগরেও মেট্রোর ছায়াই যেন দিচ্ছে স্বস্তি। অস্বাস্থ্যকর জেনেও অনেকেই গরমের অনুভূতি কমাতে ভিড় করছেন সড়কের মোড়ে সরবতের দোকানে। বেড়েছে বাড়তি খরচ।

শরবতের দোকানদার ও পথচারীরা জানান, গরমের অনুভূতি কমাতে শরবতের দোকানে ভিড় করছেন পথচারীরা। গরমের দিনে শরবতের বেচাকেনা ভালো হয়। বৃষ্টি আসলে আবার কমে যায়।

আরও পড়ুন:

খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। দীর্ঘ সময় বাইরে কাজ করতে গরমে ওষ্ঠাগত প্রাণ। ক্লাস কিংবা জরুরি প্রয়োজনে বেরিয়ে গরমে নাভিশ্বাস।

সড়কে দীর্ঘ যানজটে নাজেহাল অবস্থা নগরবাসীর। কেউ কেউ খুঁজে নিচ্ছেন বিকল্প পদ্ধতি। আবহাওয়া অফিস বলছে, দেশজুড়ে বয়ে চলা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ থাকবে আরও দুইদিন। আগামী সপ্তাহে মিলবে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা।

আবহাওয়াবিদরা বলছেন, যেহেতু এখন পর্যন্ত মে মাস আসে নি তাই বলা যায় এখনি আমাদের আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটে নি। বরং আমাদের জন্য একটা সুখকর অবস্থা বিরাজ করছে যে ২৬ তারিখের পর থেকে আমরা সারা দেশে বৃষ্টিপাত পেতে পারি।

পাঁচটি বিভাগে দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ইএ