মেঘলা আকাশসহ ঢাকায় আজও শুষ্ক আবহাওয়া

আবহাওয়া অধিদপ্তর ভবন
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

আজ ঢাকা ও এর আশেপাশের এলাকার আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস। আজ (রোববার, ১৮ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। এছাড়া গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে ৫টা ৩০ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ৫টা ৫৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।


এফএস