তাপপ্রবাহ
তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ; ইতালির সব শহরেই ‘রেড অ্যালার্ট’

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ; ইতালির সব শহরেই ‘রেড অ্যালার্ট’

তীব্র দাবদাহে লণ্ডভণ্ড হয়ে পড়েছে ইউরোপের জনজীবন। বৃহস্পতিবার ইতালির প্রধান সব শহরে সর্বোচ্চ সতর্কবার্তা বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। অন্যদিকে অস্ট্রিয়ায় তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হয়েছে এবং হাঙ্গেরিতে খরা ও তাপপ্রবাহের কারণে বিদ্যুৎ ব্যবহারে জরুরি বিধিনিষেধ দেয়া হয়েছে। ফ্রান্সসহ বলকান অঞ্চলের দেশগুলোতে দাবানল ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তাপপ্রবাহে পুড়ছে ইতালি, প্রায় সব বড় শহরে ‘রেড অ্যালার্ট’

তাপপ্রবাহে পুড়ছে ইতালি, প্রায় সব বড় শহরে ‘রেড অ্যালার্ট’

নতুন তাপপ্রবাহে পুড়ছে ইতালি। এমন পরিস্থিতিতে দেশটির প্রায় সব বড় শহরে সর্বোচ্চ পর্যায়ের বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে থাকা রাজধানী রোম, মিলান, ভেনিস ও নেপলসসহ ১৯টি শহরে এরই মধ্যে এই সতর্কতা জারি রয়েছে। আগামী সোমবারের মধ্যে মাত্র দুটি শহর বাদে সব শহরই রেড অ্যালার্টের আওতায় চলে আসবে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হাঙ্গেরিতে সংকটজনক পাঁচ দিন সামনে, বন্ধ হচ্ছে একমাত্র পারমাণবিক কেন্দ্র

হাঙ্গেরিতে সংকটজনক পাঁচ দিন সামনে, বন্ধ হচ্ছে একমাত্র পারমাণবিক কেন্দ্র

হাঙ্গেরির সামনে ‘সংকটজনক পাঁচ দিন’ অপেক্ষা করছে। আজ (রোববার, ২ আগস্ট) এই সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার। দানিউব নদী শুকিয়ে যাওয়ায় চার দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো বন্ধ হয়ে যাচ্ছে দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ঠিক এমন সময়েই ধেয়ে আসছে নতুন এক তাপপ্রবাহ।

গ্রিসজুড়ে ছড়াচ্ছে দাবানল, বিপর্যস্ত ফ্রান্স ও স্পেন

গ্রিসজুড়ে ছড়াচ্ছে দাবানল, বিপর্যস্ত ফ্রান্স ও স্পেন

প্রবল বাতাসের কারণে গতকাল (শনিবার, ১ আগস্ট) গ্রিসের বিভিন্ন অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে বাসিন্দাদের ঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে। এদিকে স্পেন ও ফ্রান্সের বিভিন্ন এলাকায় দাবানল পরিস্থিতি নতুন করে খারাপ হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দাবানলের প্রভাবে বায়ুদূষণ; বাড়ছে মারাত্মক রোগের ঝুঁকি

দাবানলের প্রভাবে বায়ুদূষণ; বাড়ছে মারাত্মক রোগের ঝুঁকি

বিশ্বজুড়েই চলছে তীব্র তাপপ্রবাহ। আর এই তাপপ্রবাহের মাঝেই যেন আগুনে পুড়ছে প্রকৃতি। আর ভয়াবহ এসব দাবানলের ঘন কালো ধোঁয়া ছেয়ে ফেলেছে আকাশ। লাখ লাখ মানুষ শ্বাস নিতে বাধ্য হচ্ছেন বিষাক্ত বায়ু। চিকিৎসাবিজ্ঞান বলছে, এই ধোঁয়া ধীরে ধীরে বাড়িয়ে দিচ্ছে ক্যান্সার, স্ট্রোক, এমনকি ডিমেনশিয়ার মতো মস্তিষ্কের রোগের ঝুঁকিও।

দাবানলে জ্বলছে স্পেন-ফ্রান্স; নিরাপদ আশ্রয়ে হাজারো মানুষ

দাবানলে জ্বলছে স্পেন-ফ্রান্স; নিরাপদ আশ্রয়ে হাজারো মানুষ

ইউরোপে চলমান তীব্র তাপপ্রবাহ ও খরার কারণে স্পেন এবং ফ্রান্সে দাবানল পরিস্থিতির আরও অবনতি। আগুনে ছড়িয়ে পড়ায় ফ্রান্সের আবাসিক এলাকা ও আশ্রয়শিবির থেকে দশ হাজারেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই তীব্রতর হচ্ছে তাপপ্রবাহ!

মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই তীব্রতর হচ্ছে তাপপ্রবাহ!

ক্রমেই পরিবর্তিত হচ্ছে বৈশ্বিক জলবায়ু, যার বিরূপ প্রভাব পড়ছে পুরো পৃথিবীর মানুষের ওপর। চলতি বছর জুনের শেষের দিকে ইউরোপের পশ্চিমাঞ্চলকে গ্রাস করেছে রেকর্ডমাত্রার তাপপ্রবাহ। তীব্র এ তাপ প্রবাহে ইউরোপীয় দেশগুলোতে ১০ হাজারেরও বেশি অতিরিক্ত মৃত্যুর খবর পাওয়া গেছে। মূলত মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন কারণে তাপপ্রবাহ আরও বেশি এবং তীব্র হচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

দাবানলের তাণ্ডবে স্পেনে বাড়ছে প্রাণহানি ও উৎকণ্ঠা

দাবানলের তাণ্ডবে স্পেনে বাড়ছে প্রাণহানি ও উৎকণ্ঠা

স্পেনে দাবানলে পুড়ে প্রাণহানি হয়েছে অন্তত ১২ জন। নিখোঁজ রয়েছে ১৯ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের লাইন ছিঁড়ে বনাঞ্চলে আগুন ধরে যায়। এতে গাড়ির ভেতর থেকে দগ্ধ কয়েকজনের মরদেহ উদ্ধার করে কর্মীরা। এদিকে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপপ্রবাহে দাবানল ছড়িয়ে পড়েছে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিভিন্ন অঞ্চলে। নিয়ন্ত্রণে কাজ করছে শত শত দমকলকর্মী। নিরাপত্তার জন্য বাড়িঘর ছেড়ে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার মানুষকে।

তাপপ্রবাহে ইউরোপজুড়ে সতর্কতা জারি, নিহত ৩ হাজারের বেশি

তাপপ্রবাহে ইউরোপজুড়ে সতর্কতা জারি, নিহত ৩ হাজারের বেশি

অব্যাহত তাপপ্রবাহের জেরে আগামী কয়েক সপ্তাহে ইউরোপজুড়ে সতর্কতা জারি করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। জুনের শেষের দিকে শুরু হওয়া এই তাপপ্রবাহের মধ্যে ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডে অন্তত ৩ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এই সংখ্যা আরও বাড়তে পারে। প্রাণঘাতী এই তাপপ্রবাহে সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে ফ্রান্সে। এমন প্রেক্ষাপটে জনস্বাস্থ্য সতর্কতা জারির কথা ভাবছে ক্ষতিগ্রস্ত দেশগুলো।

তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের ৩০ অঙ্গরাজ্যে হিট ইমারজেন্সি জারি

তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের ৩০ অঙ্গরাজ্যে হিট ইমারজেন্সি জারি

মারাত্মক তাপপ্রবাহের জেরে এবার যুক্তরাষ্ট্রের অন্তত ৩০ অঙ্গরাজ্যে জারি হয়েছে হিট ইমারজেন্সি। এমন পরিস্থিতিতে আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর কিছু আয়োজন সংক্ষিপ্ত বা বাতিল করতে বাধ্য হচ্ছে নগর কর্তৃপক্ষ। বিশ্বকাপের পর্যটক ও শহরবাসীর জন্য চালু করা হয়েছে শত শত কুলিং সেন্টার। অন্যদিকে, ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ফ্রান্সের বন্দর নগরী মার্সেইয়ের অন্তত এক হাজার হেক্টরেরও বেশি এলাকা। এরমধ্যেই, ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা।

নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের কয়েক অঞ্চলে হিট ইমারজেন্সি জারি

নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের কয়েক অঞ্চলে হিট ইমারজেন্সি জারি

বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উদযাপনের মধ্যে নিউ ইয়র্ক সিটি, মিসৌরিসহ দেশটির বেশ কিছু অঞ্চলে মারাত্মক তাপপ্রবাহের কারণে হিট ইমারজেন্সি জারি করা হয়েছে। চলতি সপ্তাহে এসব জায়গার তাপমাত্রা ৩৮ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ফোর কর্নারস অঙ্গরাজ্যজুড়ে দাবানলের খবর পাওয়া গেছে। এছাড়া ভয়াবহ তাপপ্রবাহে নাজেহাল জার্মানি, রোমানিয়া, সার্বিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের মানুষ।

মৃদু তাপপ্রবাহে নাকাল জনজীবন; ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

মৃদু তাপপ্রবাহে নাকাল জনজীবন; ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

মৃদু তাপপ্রবাহে অস্বস্তি জনজীবনে। দীর্ঘসময় তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা এবং বাতাসে আর্দ্রতা বাড়ায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। জলবায়ু বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তনে দেখা দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, বদলে যাচ্ছে সার্বিক পরিবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আছিব আহমেদ জানান, সাগরের পানি উত্তপ্ত হওয়ার প্রভাব ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন জেলায়।