রাজধানীতে আজ হালকা বৃষ্টির আভাস

বৃষ্টির ছবি
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ (সোমবার, ২৪ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বাতাসের দিক দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে পরিবর্তিত হয়ে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এতে করে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

আরও পড়ুন:

এর আগে গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় এলাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৭ মিনিটে।

এফএস