দেশজুড়ে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া ভবন
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোনো বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামী ২৪ ঘণ্টায় দেশের সামগ্রিক তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে দিন ও রাতের আবহাওয়ায় হালকা ঠান্ডা অনুভূতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এফএস