আজ (বুধবার, ১১ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা আগের তুলনায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিলো ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিলো ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে। আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১১ মিনিটে।





