দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা নিয়ে আসিফ মাহমুদের রিটের ওপর রুল জারি

হাইকোর্ট
আইন ও আদালত
0

সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে দুদকের প্রেস ব্রিফিং কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

আজ (বুধবার, ১১ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান নিয়ে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আসিফ মাহমুদ। রিটে চলমান অনুসন্ধান বা তদন্ত নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের প্রেস ব্রিফিং না করার নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিটে বলা হয়, গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের প্রেস ব্রিফিংয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান শুরুর কথা জানানো হয়। একইসঙ্গে অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলেও বক্তব্য দেয়া হয়।

দুদকের এমন বক্তব্যের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ। আগামি চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এফএস