শ্রীলঙ্কা ম্যাচের আগে অনুশীলনে হাজির বাংলাদেশ। একসঙ্গে টিম বাস থেকে নামলেন থমাস ডুলির সেরা অস্ত্র হামজা চৌধুরীসহ, ফারহান আলী ওয়াহিদ, ফাহমিদুল ইসলামরা।
হামজার চৌধুরীর মাঠের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের হলেও বাংলাদেশ দলের সতীর্থদের জন্য বেশ স্বস্তির। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ বারের মতো অনুশীলনে সেই চিত্রটাই ফুটে উঠেছে। বেশ ফুরফুরে মেজাজে ওয়ার্ম আপটা সেরে নিয়েছে থমাস ডুলির শিষ্যরা।
ট্যাকটিশিয়ান থমাস ডুলির জন্যও এটি এক দারুণ স্বস্তির মুহূর্ত। পুরো শক্তিশালী দল হাতে পাওয়ায় তার ৪-৩-৩ বা ৪-২-৩-১ ফর্মেশনের সঠিক বাস্তবায়ন এখন অনেকটাই সহজ হবে। মধ্যমাঠের খেলোয়াড় হয়ে পুরো মাঠে রাজত্ব করা হামজার ক্ষমতা আর লেফট উইংয়ে ফারহানের গতিময় আক্রমণ ডুলির রণপরিকল্পনায় যোগ করছে নতুন মাত্রা।
পরিসংখ্যান বা র্যাংকিং সবদিক থেকে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবলেতো বটেই সাফের মঞ্চে আধিপত্য বাংলাদেশের।তিনবারের দেখায় দুইবারি জয়লালসবুজের প্রতিনিধিদের।সময়ের সঙ্গে সঙ্গে দুই দলে যোগ হয়েছে বংশোদ্ভুত খেলোয়াড়। শক্তিশালী হয়েছে শ্রীলঙ্কা দলও। সবশেষ পাঁচ ম্যাচে নজর দিলে মিলবে প্রমান। যেখানে বাংলাদেশ সাফের ম্যাচ ছাড়া বাকি ৫ ম্যাচের মধ্যে সান ম্যারিনো ছাড়া কোনো জয় নেই। বিপরীতে শ্রীলঙ্কা জিতেছে ৪ টিতে। সিঙ্গাপুরের বিপক্ষে কেবল এক হার।
এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালের সমীকরণ মিলে যাওয়ায় বাংলাদেশের ওপর কোনো বাড়তি চাপ নেই। তবে নিজেদের চেনা ছন্দ ফিরে পাওয়া এবং হামজা ফারহান জুটির রসায়ন যাচাই করে নেওয়ার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটি থমাস ডুলির দলের জন্য বড় পরীক্ষা বললেও ভুল হবে না।





